আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল (বুধবার, ২৫শে জানুয়ারী) পাকিস্তানের কোয়েটা শহরের ‘মিগাঙ্গি’ স্ট্রীটে ৩ জন শিয়া সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।
সিপাহে সাহাবা’র সন্ত্রাসীদের হামলার শিকার ঐ তিন শহীদের নাম হচ্ছে : ‘বেলায়েত হুসাইন’, ‘আবেদ আলী’ ও ‘মুহাম্মাদ আনওয়ার’
বলাবাহুল্য, গতকাল করাচীতে একই পরিবারের ৩ জন আইনজীবি সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শহীদ ঐ ৩ আইনজীবির নাম হচ্ছে : ‘সৈয়দ শাকিল আহমাদ জাফরী, ‘সৈয়দ কাফিল আহমাদ জাফরী’ ও ‘সৈয়দ শাব্বির জাফরী’।
উল্লেখ্য, কর্তব্যরত করাচী পুলিশের সদস্যরা ঐ সময় শুধুমাত্র উড়ো ফায়ার করেই দায়িত্ব পালন করে। সন্ত্রাসদের হামলার প্রতিরোধ করতে তাদেরকে কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।#